রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

গার্মেন্টসের মালামাল চুরি ৩ চোরকে গ্রেফতার করেছে ইপিজেড থানা

গার্মেন্টসের মালামাল চুরি ৩ চোরকে গ্রেফতার করেছে ইপিজেড থানা

ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া

ইপিজেড থানা পুলিশ কর্তৃক জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড (কোরিয়ান) গার্মেন্টসের মালামাল চুরির ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার করেছে ইপিজেড থানা।  তাদের হেফাজত হতে চুরি যাওয়া মালামাল, মূল্য অনুমান ১৫,৩৪,৫০০/  টাকা উদ্ধার।

যানাগেছে, গত ০৬/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮.৫৫ টার পর হইতে ০৭/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ০৭.০০ টার মধ্যবর্তী যেকোন সময়ে চুরি হয়।

ইপিজেড থানা এলাকার জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড, প্লট নং-১৯-২৪, সেক্টর নং-০৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম হতে মালামাল চুরি করে ।

বাদী শাশ্বাত সাহা (৫৩) থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, গত ০৬/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮.৫৫ ঘটিকার পর হইতে ০৭/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ৭.টার মধ্যবর্তী যেকোন সময় ইপিজেড থানাধীন জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড, প্লট নং-১৯-২৪, সেক্টর নং-০৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম হতে ১৩০০ পিস রপ্তানি যোগ্য বিভিন্ন রংয়ের জ্যাকেট, যাহার মুল্য অনুমান ৪৪,৩৩,৫৩২/- টাকার মালামাল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়া যায়। পরবর্তীতে গত ১৮/১১/২০২২ইং তারিখ ইপিজেড থানার মামলা নং-১৩ (১১)২০২২, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড সংক্রান্তে অফিসার ইনচার্জ ইপিজেড থানা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) রানা প্রতাপ বনিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী

মোঃ কামরুল হুদা প্রঃ রুবেল (৩৮) পিতা-আবুল কাশেম, মাতা-মৃত খাইরুন নেছা, সাং-পূর্ব নাসিরাবাদ, ভূইয়া গলি, আবুল কাসেম এর বাড়ী, থানা-খুলশী, সিএমপি, চট্টগ্রাম,

মোঃ হোসেন প্রঃ রানা (২৪) পিতা-জসিম উদ্দিন, মাতা- কমলা বেগম, সাং-হোসেনপুর, জিসি বাড়ি, থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে- সল্ট গোলা ক্রসিং, এনামের ভাড়া ঘর, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রাম,

মোঃ শাকিল (২২) পিতা- আব্দুল নুর মিঠু, মাতা-শাহিনা বেগম, সাং-ওয়াসিম চৌধুরীপাড়া, আব্দুল নুর কলোনী, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রামদের গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা ও বন্দর থানার বিভিন্ন জায়গা হতে এবং ডিএমপির খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা হতে চোরাই যাওয়া বিভিন্ন সাইজের গার্মেন্টস সামগ্রী ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ, মূল্য অনুমান ১৫,৩৪,৫০০/- (পনের লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীদেরকে আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com