রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর এ এস এম ফজলুল করিম আর বেঁচে নেই

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর এ এস এম ফজলুল করিম আর বেঁচে নেই…!

ডেক্স বার্তা:০৩ নভেম্বর

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট, প্রখ্যাত শৈল্য চিকিৎসক প্রফেসর এ এস এম ফজলুল করিম  ইন্তেকাল করেছেন ।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী, প্রখ্যাত শৈল্য চিকিৎসক প্রফেসর এ এস এম ফজলুল করিম অদ্য ০৩ নভেম্বর ২০২২ ইং তারিখ বাংলাদেশ সময় সকাল ৯.০০ ঘটিকায় আমেরিকায় ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে ডাক্তার আহমেদ জিয়া করিম।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর মৃত্যুকাল তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সাহিদা করিম ২৫ জুন ২০১৭ তারিখে মৃত্যু বরণ করেন। শুক্রবার সময় রাত দুইটায় (বাংলাদেশ সময়) আমেরিকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর ড্যানবেরি শহরের একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রফেসর (ডাঃ) এ এস এম ফজলুল করিম ১৯৩৩ সালের ৮ জুন বৃহত্তর খুলনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। একজন খ্যাতনামা চিকিৎসক ও প্রখ্যাত সার্জন হিসেবে তিনি বহুল ভাবে পরিচিত। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী। ১৯৯৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর অবদান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল যতদিন থাকবে প্রফেসর এ এস এম ফজলুল করিমের নাম ততদিন এই হাসপাতালের পরতে পরতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রফেসর এ এস এম ফজলুল করিম ছিলেন একজন দক্ষ প্রশাসক, দায়িত্বশীল ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত ন্যায় নীতি পরায়ন ও উন্নত নৈতিকতার অধিকারী। উনার মতো নৈতিকতা সম্পন্ন মানুষ আজকের সমাজে খুবই বিরল। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী) পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বিএমএ কেন্দ্রিয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিএমএ চট্টগ্রাম এর সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট – সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ, প্রাক্তন প্রেসিডেন্ট – ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স বাংলাদেশ চ্যাপ্টার, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট – চিটাগং মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন, প্রাক্তন প্রেসিডেন্ট – রোটারী ক্লাব অব চিটাগং, প্রাক্তন রোটারী ডিষ্ট্রিক কনফারেন্স চেয়ারম্যান, প্রাক্তন প্রেসিডেন্ট – সিনিয়র ডক্টর্স ক্লাব, প্রাক্তন ট্রেজারার ও বর্তমানে ভাইস প্রেসিডেন্ট – বিএনএসবি চট্টগ্রাম, প্রাক্তন সিন্ডিকেট সদস্য – ইউএসটিসি ও প্রাক্তন সিন্ডিকেট সদস্য – বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর এ এস এম ফজলুল করিম এর মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ মোঃ আজিজ নাজিম উদ্দিন, ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এসএম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ওয়াজির আহমেদ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com