শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শ্রদ্ধেয় সরাফত স্যার, একটি বেদনার বিদায়,,,,,  

শ্রদ্ধেয় সরাফত স্যার, একটি বেদনার বিদায়,,,,,!!!

মনদীপ ঘরাই,,,,,,,,,,

কল্পণাতেও যা ছিল না, তাই ঘটে গেলো চোখের সামনে। আপনি নেই। লিখতে চেয়েও লিখতে পারছি না। বারবার চোখ ঘোলা হয়ে আসছে জলে।
দূর থেকে আপনার মন বোঝা কঠিন। সব ধারণা ভেঙ্গে গেছে, যারা একবার আপনার সাথে মন খুলে মিশতে পেরেছে । অসম্ভব প্রানোচ্ছল একজন মানুষ হারালাম। একজন সত্যিকারের অভিভাবক হারালাম। জীবন সায়াহ্নে এসে লেখালিখির নেশায় পাওয়া একজন কবি হারালাম।হাসপাতালে যাওয়ার আগের ফোনটাও আপনি আমাকে দিয়েছেন স্যার। কিছু করার সুযোগটাও পেলাম না। আপনার নিথর দেহটাকে শূণ্য হৃদকম্পণ নিয়ে পড়ে থাকতে দেখেছি শুধু।
আপনার পর্বতসম স্নেহের প্রতিদান কতটুকু দিতে পেরেছি জানি না, তবে আজীবন বেঁধে রেখে গেলেন এক মমতার বাঁধনে।
অনেক অনেক লেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্যার। প্রথম উপন্যাসটা অসমাপ্ত থেকে গেলো। কলকাতার ভ্রমণ কাহিনীটাও রয়ে গেল গল্পে গল্পে।লেখা হবে না কোনদিন।
আপনার সাথে গোপালগঞ্জ যাবার কথা ছিল। এই যে স্যার, আমি গোপালগঞ্জ থেকে ফিরছি। আপনাকে চিরনিদ্রায় শুইয়ে দিয়ে ফিরছি।
দোল পূর্ণিমার রাতে একটা কবিতা লিখেছিলেন। কোথাও ছাপবেন বলে। হলো না…
আপনি কি জানতেন স্যার, চলে যাচ্ছেন? তা না হলে এমন করে লিখলেন কেন?
“একদিন তো সব শেষ হবে
কিন্তু আমি আবার ফিরে আসব।
দোল পূর্নিমার পূন‍্য তিথিতে
চাঁদের নীচে একটি তারা।
এই তো আমি….”

মানুষ ফেরে না। ফিরে আসে স্মৃতিগুলো। ঘিরে থাকে সুখের সময়ে, দুঃখের সময়ে।

ইতি,
মনদীপ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com