রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

ইপিজেড থানার অভিযানে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও গ্রেফতার- ১

সিএমপি ইপিজেড থানার অভিযানে মাত্র ৬ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও গ্রেফতার ০১ জন।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

গত ১১/০৯/২২ ইং তারিখ রাত ১২.০৫ ঘটিকা থেকে সকাল অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় ভিকটিমের কক্ষে প্রবেশ করে অজ্ঞাতনামা কয়েকজন ভিকটিম শামীমা আক্তার (৪৫) কে হাত-পা-মুখ কাপড় ও ওড়না দিয়ে বেঁধে খাটের উপর ফেলে মুখে কিলঘুষি মেরে ফুলা জখম করতঃ শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের কানে থাকা স্বর্ণের ০২টি দুল ও বাসায় থাকা আরো স্বর্ণের ০২টি দুল, ০২টি স্বর্ণের আংটি, সর্বমোট ১২ আনা স্বর্ণ, মূল্য অনুমান ৫০,০০০/-টাকা এবং ভিকটিমের ব্যবহৃত একটি OPPO মোবাইল ফোন যার মূল্য অনুমান ১৫,০০০/- নিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইপিজেড থানা মামলা নং-১৬, তারিখ-১১/০৯/২২ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলার প্রেক্ষিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর)  সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাত্র ০৬ ঘন্টার মধ্যে মামলার রহস্য উৎঘাটন পূর্বক মামালার ঘটনায় জড়িত মোঃ কিবরিয়া প্রকাশ জাফর (২৮) কে ইপিজেড থানাধীন তক্তারপোল এলাকা থেকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ কিবরিয়া প্রকাশ জাফর (২৮) ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং ঘটনাস্থল-রুমের পার্শ্ববর্তী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বলে জানায়।পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত হতে নিজ হাতে বের করে দেওয়া মতে ইপিজেড থানা পুলিশ কর্তৃক ভিকটিম শামীমা আক্তার এর ব্যবহৃত ০৩টি স্বর্ণের দুল, ০২টি স্বর্ণের আংটি ও একটি OPPO মোবাইল উদ্ধার করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com