মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

যশোরে তিনজন খুন,, নেপত্থে পারিবারিক কলহ

যশোরে তিনজন খুন,, নেপত্থে পারিবারিক কলহ

মোঃ শাহরিয়ার রিপন ঃ-  বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাঁপাতলা গ্রামে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রী ও দুই কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিনিধি মোঃ শাহরিয়ার রিপন এর পাঠানো তথ্য ও চিত্রে জানা যায়, পাষন্ড স্বামী জহিরুল ইসলাম বিশ্বাস (বাবু) পারিবারিক কলহ ও যৌতুকের জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসি জানায়। নিহত বিথী বেগমের চাচা গনমাধ্যমকে জানায়, যশোর সদরের বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মশিয়ার বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম বিভিন্ন সময়ে নিহত বিথী বেগমের পরিবারের কাছে ঘরের আসবারপত্র সহ মোটা অংকের যৌতুকের দাবী করে আসছিল। যা নিহত বিথী বেগমের হতদরিদ্র পরিবারের পক্ষে দাবী পূরন করা সম্ভব হচ্ছিল না। গতকাল ১৫ই জুলাই ঘটনার পূর্বে বিথী বেগমের পিত্রালয় থেকে শ্বশুর বাড়িতে ফেরার পথে চাঁপাতলা গ্রামের নির্জন এলাকায় কলা বাগানের ভেতরে নিয়ে যেয়ে প্রথমে স্ত্রী বিথী বেগমকে ওড়না পেঁচিয়ে হত্যা করে এবং পরে শিশু কন্যা সামিয়া(৯) ও সুমাইয়া(২) কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে অভয়নগর থানার আওতাধীন স্থানীয় চাঁপাতলা ফাঁড়িতে গিয়ে ঘটনার বিবরণ দিয়ে আত্মসমার্পন করে। পরে ফাঁড়ি পুলিশ ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রির্পোট করে লাশ তিনটিকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত পাষন্ড স্বামী জহিরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com