শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

সিএমপি ডিবি’র অভিযানে মাদক মামলায় ৪ বৎসর পর পুলিশ হেফাজত হতে পলাতক ব্যাক্তি গ্রেফতার।

সিএমপি ডিবি’র অভিযানে মাদক মামলায় ৪ বৎসর পর পুলিশ হেফাজত হতে পলাতক ব্যাক্তি গ্রেফতার।

 

ডেক্স নিউজঃ-  সিএমপি মিডিয়া

 

২০১৮ সালে নগরীর আকবরশাহ থানার মাদক মামলায় দুই সহযোগী সহ গ্রেফতার হয় মোঃ মাসুদ রানা। কিন্তু গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সঠিক নাম ঠিকানা প্রকাশ না করায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এর কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা কৌশলে হ্যান্ডকাফ হতে হাত খুলে কোর্টের বারান্দা হতে মানুষের ভীড়ের মধ্যে পলায়ন করে। এ সংক্রান্তে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা বিভাগের নিকট প্রেরন করে।

দীর্ঘ ০২ (দুই) বৎসর যাবৎ তদন্তকালীন ইন্টেলিজেন্স ও অপারেশনের ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই/ সাগর ভদ্র কর্তৃক সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের ২১ নং টিম ০৫/০৭/২০২২ ইং তারিখ আনুমানিক ১৯.০০ ঘটিকায় সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি, যুগীচাঁদ লেইনস্থ, মনসুরের বিল্ডিং এর তিন তলার ভাড়াটিয়া আব্দুর রহমানের বাসা থেকে মোঃ মাসুদ রানা কে গ্রেফতার করে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com