বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকল্পভূক্ত সরকারি চাউল কালোবাজারিতে আটক -১

প্রকল্পভূক্ত সরকারি চাউল কালোবাজারিতে সম্পৃক্ত একটি ট্রাক ও ৩০৩ বস্তা চাউল সহ 0১(এক) জন গ্রেফতার।

গতকাল ২৯/০৬/২০২২খ্রিঃ সিএমপি বাকলিয়া থানা পুলিশ ইন্টেলিজেন্স ভিত্তিতে জানতে পারেন যে, একটি ট্রাক প্রকল্পভূক্ত সরকারের চলমান কর্মসূচির চাউল অবৈধভাবে বিক্রয় ও সংরক্ষণের উদ্দেশ্যে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা হইতে বাকলিয়া থানাধীন রাজাখালী মোশারফ হোসেন রোডস্থ আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় চাউলের বস্তাগুলো আনলোড করছে।

বাকলিয়া থানা পুলিশ রাজাখালী মোশারফ হোসেন রোডস্থ আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় পৌছাইলে উক্ত ট্রাক আনলোড করার কাজে নিয়োজিত কিছু লোকজন পালানোর চেষ্টা করে। পুলিশ উক্ত ট্রাক চালক’কে গ্রেফতার করে এবং ট্রাক যার রেজি নং-ঝিনাইদহ-ট-১১-১০১১, যাহার ইঞ্জিন নং-6BT145HP01K6293747, চেচিস নং- MAT39501 6A2R24394, ৩০৩ বস্তা চাউল, যাহার মধ্যে প্রতি বস্তায় (৫০×৩০৩)= ১৫,১৫০ কেজি চাউল যাহার মূল্য আনুমানিক -৪,৮৪,৮০০/- টাকা সিজ করে।

প্রতিটি বস্তার গায়ে ইংরেজিতে GOVT OF THE PEOPLES REPUBLIC OF BANGLADESH, DIRECTORATE OF FOOD, MINISTRY OF FOOD, NET WET, 50 KGS, WHITE RICE(ATAP) লিখা রয়েছে।

আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানায় The Special Powers Act, 1974 এর 25 ধারায় মামলা রুজু করে ১। মোঃ কামরুল রানা(২৪), পিতা- মোঃ ইকবাল হোসেন, মাতা- বিবি কুলসুমা বেগম, সাং- চৌধুরীহাট, ফতেহাবাদ, সন্ধীপ কলোনী, পোঃ- হাটহাজারী, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com