রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

ম্যাজিস্ট্রেট এর অভিযানে চিংড়ি রেণু সংরক্ষণে তৎপর মৎস্য অধিদপ্তর

 

ম্যাজিস্ট্রেট এর অভিযানে চিংড়ি রেণু সংরক্ষণে তৎপর মৎস্য অধিদপ্তর

ডেক্স নিউজঃ-

চট্টগ্রামে চিংড়ি রেণু নিধনের মহা উৎসবে জড়িত কয়েকটি সিন্ডিকেট। কোন ভাবেই দমন করা যাচ্ছে না তাদের। প্রতিদিন চট্টগ্রামের কক্সবাজার থেকে কর্ণফুলি,জুলধা, কালুরঘাট ঋষি পাড়া, বাস্তহারা, নতুন ব্রীজ, এলাকায় চিংড়ি রেণু পোনার ব্যাবসার সাথে জড়িত কয়েকটি সিন্ডিকেট।

কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তাদের, বেপরোয়া ভাবে বছরের পর বছর ধরে সাগরের ১৩ হাজার প্রজাতির প্রাণী ধ্বংস করে চলেছে তারা, যে ছিল ৩শো টাকার লেবার আজ তারা রাতারাতি পোনার ব্যবসায় এসে আঙুল ফুলে কলা গাছ, হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।

গতকাল ২৬ শে জুন কর্নফুলী উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে মোঃ ইয়াসিন প্রঃ মধুর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ।

এসময় আনুমানিক ২ লক্ষ গলদা চিংড়ি পোনা আটক করে। এবং কর্নফুলী নদীতে অবমুক্ত করেন ম্যাজিস্ট্রেট সহ মৎস্য কর্মকর্তারা।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী, এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার, স্বপন চন্দ্র দে, বাংলাদেশ পুলিশ কর্নফুলী থানা। এছাড়াও চিংড়ি পরিবহন করার ২১ টি ডেস্কি ( পাতিল) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সমূহ পরের দিন নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার, স্বপন চন্দ্র দে।

জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলি বলেন, আমরা নিয়মিত অভিযান চালু রেখেছি, নিষিদ্ধ জাল ধরে জনসম্মুখে পুড়িয়ে দিচ্ছি। যারা চিংড়ি রেণু মজুদ, স্থানান্তর, ও পরিবহন করছে তাদের বিরুদ্ধে সঠিক তথ্য পাওয়া মাত্র সেখানে আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করছি। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কর্নফুলি থানার জুলধা ৭ নং ইউনিয়ন এর পোনা কারবারি মধুর বাড়িতে অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে অন্য সব স্পটে অভিযান চালানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com