বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

ইপিজেড থানার পেনাল কোড মামলার আসামি হাসান কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

ইপিজেড থানার পেনাল কোড মামলার আসামি হাসান কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

জানা গেছে,, বাদী রুমা আক্তার (২৯) থানায় লিখিত এজাহার দায়ের করেন যে তার স্বামী মামুন (৩৩) কে পারিবারিক কলহের জের ধরে বাদীর স্বামীর জ্যাঠাতো বোনের স্বামী আসামি মোহাম্মদ হাসান (২৮) গত ১১/০৬/২০২২ ইং তারিখ রাত অনুমান ০৮ঃ৩০ টার সময় ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকার মোহাম্মদ আলী শাহ রোডস্থ আরব আলির বাড়ি, পুরাতন সাইট পাড়া, লতিফা মেনশন ষষ্ঠ তলা বিল্ডিং এর নিচে পাকা রাস্তার উপর ধারালো ছোরা দিয়ে বাদীর স্বামী মামুনের (৩৩) ডান হাতের কনুই এর উপরের অংশে, বুকের ডান পাশের পাজরে ও কোমরের ডান পাশের উপরের অংশে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় বাদীর স্বামী মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর হতে আসামি পলাতক থাকায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ বিল্লাল হোসেন, এএস আই আহমদ নুর এবং এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নির্ণয় করে ইপিজেড থানাধীন আকমল আলী রোড হতে আসামি মোঃ হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামি মোঃ হাসানের দেখানো মতে ঘটনার সময় ব্যবহৃত ধারালো ছোরা টি উদ্ধার করা হয়।
মামলাটির তদন্ত অব্যাহত আছে ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com