রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

সৎ বাবার আক্রোশের শিকার হয়ে প্রাণ গেল আল আমিন নামের ৬ বছরের শিশুর

সৎ বাবার আক্রোশের শিকার হয়ে প্রাণ গেল আল আমিন নামের ৬ বছরের শিশুর

রুদ্ধশ্বাস অভিযানে ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার পলাতক আসামী

ডেক্স নিউজঃ-

জানাগেছে, ইইয়াসমিন ২১, এক গৃহ পরিচালিকা বিভিন্ন বাসা বাড়ীতে বুয়ার কাজ করে।পূর্বের স্বামী জসীম উদ্দীন ছেড়ে যাওয়ার পর সুখের আশায় ছয় বছরের ছেলে সন্তান আল আমিনকে নিয়ে গত তিন মাস পূর্বে পুনরায় সংসার বেধেঁছিল মোকাররম(২৭) নামের একই এলাকার জনৈক ব্যক্তির সাথে। ইয়াসমিনকে নতুনভাবে সংসার গড়তে প্রলুব্ধ করে এই মোকাররম হোসেন ২৭।

বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে চকবাজার থানাধীন কলেজ রোডের হারুন টাওয়ারের ৮ম তলায়। নতুন সংসারে শিশুপুত্র আল আমিনকে কোনভাবেই মেনে নিতে পারছিল না ঘাতক মোকাররম। গত ইং ২৯/০৫/২০২২ তারিখ মা ইয়াসমিন বাসা বাড়ীতে কাজ করার জন্য বের হলে, সুযোগ বুঝে ঘাতক মোকাররম শিশু পুত্র আল আমিনকে কৌশলে বাথরুমে নিয়ে গিয়ে নৃশংসভাবে ও গুরুতর ভাবে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরই মধ্যে স্ত্রী ইয়াসমিনকে ফোন দিয়ে শিশু পুত্র আল আমিন বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় মর্মে মিথ্যা গল্প সাজায় ও শিশুপুত্রকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে, সেখান থেকে লাপাত্তা হয়ে যায়।

শিশু আল – আমিন ঘাতকের আঘাতের কারনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। চকবাজার থানায় হত্যা মামলা রুজু হওয়ার পর, শিশু হত্যার মত জঘন্য অপরাধের আসামীকে যে কোন মূল্যে গ্রেফতারের জন্য চকবাজার থানা পুলিশের একটি চৌকস টিম জোর তৎপরতা শুরু করে। রাতভর টানা ১২ ঘন্টার তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল রুদ্ধশ্বাস অভিযানে বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা হইতে আসামী মোকাররমকে অবশেষে গ্রেফতার করে চকবাজার থানার চৌকস টিম।

ইয়াসমিনকে তার প্রাণপ্রিয় পুত্র আল-আমিনকে ফিরিয়ে দিতে পারবে না কেউ , কিন্তুু তার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চত করার জন্য সর্বউচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানায় তার মা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com