বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরের জামালখান এলাকায় খুন হয়েছে এক কিশোর।

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরের জামালখান এলাকায় খুন হয়েছে এক কিশোর।

শুক্রবার (২২ এপ্রিল) রাত ১০টায় ছুরিকাঘাতে শিকার হয়ে নিহত হয়েছেন আসকার বিন তারেক (ইভান) নামের ওই কিশোর। সে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরেই জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের অনুসারী ও নগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদিকের অনুসারীদের মধ্যে আধিপত্য ও সিনিয়র-জুনিয়র ইস্যুতে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার ইফতারের আগ থেকে দুগ্রুপের কর্মীরা চেরাগী পাহাড় ও রহমতগঞ্জে শো-ডাউন দিতে দেখা গেছে।

চমেক পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দীন বলেন, জামালখান ওয়ার্ডে রাজনৈতিক সংঘর্ষে আসকার বিন তারেক ইভান নামে এক কিশোর খুন হয়েছে। রাত ১০টার পর তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। লাশ বর্তমানে জরুরি বিভাগে আছে।

এ বিষয়ে নগর ছাত্রলীগ সদস্য সৈকত দাশ জানান, ছোট ছোট ছেলেরা গ্রুপিং করে কয়েকদিন ধরেই নিজেদের মধ্যে ঝামেলা চলছিল। সমঝোতার চেষ্টাতেও তা ব্যর্থ হয়। শুক্রবারেও সমঝোতার চেষ্টা চলছিল, কিন্তু কোনো পক্ষই তা মানেনি। তাই ক্ষিপ্ত হয়ে দুগ্রুপ আবার সংঘর্ষে জড়ায় এবং এতে সাব্বির গ্রুপের একজন নিহত হয়।

অপর গ্রুপের সাব্বির সাদিকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ঝামেলা কিংবা কর্মী নিহতের ব্যাপারে কিছুই জানেন না তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com