শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

৪৮ ঘণ্টার চেষ্টায় অপহৃত শিশু ও অপহরণকারীদের গ্রেপ্তার – সি এম পি

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার রাজা মিয়া কলোনির পোশাক শ্রমিক মুক্তা ও মাংস বিক্রেতা আব্দুল খালেক দম্পতির ছোট ছেলে ১৮ মাস বয়সী আরজু।

প্রতিদিনের মত গত ১৩ এপ্রিলও বাবা-মা দুজনেই তাদের শিশু আরজুকে ১২ বছর বয়সী বড় মেয়ে নাজমা আক্তারের কাছে রেখে যে যার কাজে চলে যায়। ওই দিন সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে নাজমা কলোনির অন্যত্র গেলে এসময় শিশু আরজু চুরি হয়ে যায়। মুক্তা ও আব্দুল খালেক দম্পতি বাসায় ফিরে শিশু সন্তানকে না পেয়ে পুলিশকে জানালে ঘটনার ৪৮ ঘণ্টা পর অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুরের খররা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— লক্ষ্মীপুরের মৃত জয়নাল আবেদীনের মেয়ে কুলসুম ওরফে কুসুম ওরফে সুমি (২৭), কুলসুমের সহযোগী বেলাল (২৯) এবং হবিগঞ্জের মাধবপুরের খররা নোয়াপাড়া এলাকার খোরশেদা বেগম (৫৫)।

সিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন থেকে প্রেসবার্তায় জানান,

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গত ১৩ এপ্রিল আনুমানিক সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট এমন সময়ে বাচ্চাটি চুরি হয়ে যায়। সেদিন সকাল ৭টার দিকে মুক্তা ও আব্দুল খালেক দম্পতি তাদের ১২ বছর বয়সী বড় মেয়ে নাজমা আক্তারের কাছে রেখে যে যার কাজে যায়। বড় মেয়ে নাজমা কলোনির অন্য দিকে গেলে সুযোগ বুঝে ১৮ মাসের শিশু আরজুকে কোলে নিয়ে চুরি করে কৌশলে পালিয়ে যায় আসামি কুলসুম ওরফে কুসুম ওরফে সুমি। মুক্তা ও আব্দুল খালেক দম্পতি বাসায় ফিরে খোঁজাখুঁজির পর না পেলে পুলিশকে জানায়।

বায়েজিদ জোনের উপকমিশনার মোখলেছুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর পুলিশ আসামি কুলসুমকে শনাক্ত করে কিন্তু তার পুরো নাম ঠিকানা জানতো না পুলিশ। কুলসুম ওরফে কুসুম ওরফে সুমি রৌফাবাদ এলাকায় একেক সময় একেক কলোনিতে দুই, তিন মাস করে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পরে তদন্তে জানতে পারা যায় তার বাড়ি লক্ষ্মীপুরে। বাচ্চাটি চুরির পর তারা রৌফাবাদ থেকে কৌশলে আমিন কলোনি এলাকায় কথিত স্বামী সোহেলের সঙ্গে আত্মগোপন করে। এরপর সোহেলের বাড়ি মৌলভীবাজার না গিয়ে হবিগঞ্জের মাধবপুর খররা গ্রামের নোয়াপাড়া এলাকার আত্মগোপন করে। সেখানে অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার চেষ্টায় অপহৃত শিশু ও অপহরণকারীদের গ্রেপ্তার করি। এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com