মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি কামাল পারভেজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা জীবনের সঞ্চালনায়,

১৩ এপ্রিল, ১১ রমজান বুধবার নগরীর এক রেস্টুরেন্টে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে আপ্যায়ন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রউপ হচ্ছে আমার বন্ধু,  ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। সত্য প্রকাশে ছিলেন নির্ভিক। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখিতে ও ছিলেন খুবই দক্ষ।

বিশেষ অতিথি অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, আব্দুর রউফ একজন ভালো ও সাহসী সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিলো সর্বমহলে। তাকে নিয়ে সাংবাদিকরা গর্ব করতেন এবং তিনি অরণ্য আবাসন প্রকল্পের আহ্বায়ক ছিলেন ।

উপস্থিত বক্তারা বলেন, জন্মের পর মৃত্যু অবধারিত থাকলেও আব্দুর রউফ অসময়েই চলে গেলেন। তাঁর মৃত্যুতে পেশাগত সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস,এম পিন্টু, দপ্তর সম্পাদক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলাদ উদ্দিন মুন্না,সমাজকল্যাণ  সম্পাদক মরতুবুর রহমান মোস্তফা, নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, ওহিদুর রহমান, মোহাম্মদ আলী,আবাসন প্রকল্পের সদস্য সচিব সাংবাদিক এম আর আমিন, রিপন,মুন্না,আশ্রাফ প্রমূখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে এতিমদের মাঝে লুঙ্গি , টুপি ও  জায়নামাজ তাজবীহ বিতরণ করা হয়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com