রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

রুপসা’র কথিত এমডি জাকির হাওলাদার অবশেষে গ্রেফতার !!

 

ইপিজেড থানা এলাকার একাধিক প্রতারণা মামলার আসামী ও রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র কথিত ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারী) রাতে শরীয়তপুর থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২৪জানুয়ারী) ভোর রাতে তাকে ইপিজেড থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেন হাওলাদার রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র কথিত ব্যবস্থাপনা পরিচালক(এমডি)। তার বিরুদ্ধের একাধিক প্রতারণার মামলা রয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারী) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, গত ৫ জানুয়ারী, ইপিজেড এলাকা থেকে বিতর্কিত রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও রূপসা উন্নয়ন ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান মুজিবুর রহমানকে

গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। সে বর্তমানে জেলহাজতে রয়েছে। ​তাদের বিরুদ্ধে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে প্রায় দেড় লক্ষ গার্মেন্টস শ্রমিকের ৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও রূপসা উন্নয়ন ফাউন্ডেশনের কথিত ভাইস চেয়ারম্যান মুসা হাওলাদার, রাসেল হাওলাদার, এজাজ হাওলাদার ও পলাশসহ আরও কয়েক জনের বিরুদ্ধে ইপিজেড থানা ও আদালতে একধিক প্রতাণার মামলায় পরোয়ানা রয়েছে। এসব মামলায় তারা পলাতক রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com