মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সম্পত্তি হাতিয়ে নেওয়ার হুমকিতে সংবাদ সম্মেলন।

সম্পত্তি হাতিয়ে নেওয়ার হুমকিতে সংবাদ সম্মেলন। 

মোঃ শাহরিয়ার রিপন চট্টগ্রাম ঃ

চট্টগ্রাম নগরীর হালিশহরে এতিমের সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এতিম আবীর ও আদনের জেঠা কর্ণেল (অব:) মহসিন আলমের বিরুদ্ধে। এ সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন এতিম আবীর ও আদনের মা মুন্নি আকতার। তাদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য প্রতিনিয়ত জেঠার পালিত সন্ত্রাসী বাহিনী এসে ভয়ভীতি দেখাচ্ছে এবং হত্যার চেষ্টা চালাচ্ছে। ঘটনার ভুক্তভোগী পরিবার ১ নভেম্বর (সোমবার) বিকালে নগরীর একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ দেন। ঘটনার বিবরণে জানান, হালিশহর ২ নং সাইড ওয়ারিস সওদাগরের বাড়ীর এতিমের সম্পত্তি দখলের চেষ্টাসহ হামলা-ভাঙচুর, লুটপাট ও নির্যাতন চালাচ্ছে সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে মৃত এজাহার মিয়ার স্ত্রী মুনি আকতার জানান, ২০১৭ সালে আবির ৮ বছর ও আদনকে ৩ বছরের শিশু রেখে তাদের বাবা এজাহার মিয়া মারা যায়। ওই সময় থেকে আবির ও আদনকে নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছি। পরবর্তীতে স্বামীর রেখে যাওয়া ভূমির চতুর্দিকে ভাউন্ডারী ও ভাড়াঘর নির্মাণ করে সুখে দিন যাপন করছি।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আমার স্বামী এজাহার মিয়া মারা গেছে আজ ৫ বছর। এই পাঁচ বছরে এতিম সন্তান ও আমার কেউই খবর রাখেনি। এইভাবেই দীর্ঘ বছর চলে গেছে। আমার ভাসুর কর্ণেল (অব:) মহসিন আলম পাঁচ বছরে আমার ও এতিম সন্তানদের কোন খোজ খবর নেয়নি। তিনি স্ত্রী পুত্র নিয়ে গত ১৫ বছর আগে হালিশহরের সমুদয় সম্পত্তি বিক্রি করে ঢাকায় জীবন যাপন করছেন। অবসরে গেছেন ২৫ বছর। হঠাৎ তিনি গত ১৫ অক্টোবর বাড়ীতে এসে আমার এতিম সন্তানসহ আমাকে বাড়ীঘর ছেড়ে চলে যেতে বলে অন্যথায় আমাদের জানে মেরে ফেলার হুমকী দেয়। এই ব্যাপারে আমি বন্দর থানায় অভিযোগ দায়ের করি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে এ ব্যাপারে অবহিত করি। কিন্তু স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিদের কোন বিচার মানবে না বলে মহসিন আলম হুশিয়ারী উচ্চারণ করেন। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানায় পরিবারটির সদস্যরা। প্রতিনিয়ত সম্পত্তি দখলের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে হয়রানি করে আসছেন।
সংবাদ সম্মেলনে জানান, আমার স্বামীর সৎ বোনের স্বামী বন্দরের ক্রেন চালক জহিরুল ইসলাম বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে। এই জহিরুল ইসলাম বন্দরের ৩ কোটি টাকা চুরির অভিযোগে অভিযুক্ত। তাদের এইসব নির্যাতন থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।
আবির জানান, বখাটে ছেলেরা তাদের নির্যাতন ও অসম্মান করছে। রাস্তায় বের হতে পারি না। এই বখাটে ছেলেগুলোকে চিনতে পারছি না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com