মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

অভয়নগরে বাস্তুহারাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ।

 

রেলওয়ের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে…..
অভয়নগরে বাস্তুহারাবাসীর মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
নওয়াপাড়া অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে বাংলাদেশ রেলওয়ের নওয়াপাড়া রেলস্টেশনের আওতাধীন সরকারি জমি থেকে বস্তি উচ্ছেদ অভিযান বন্ধ ও পূর্নবাসনের দাবিতে বাস্তুহারাবাসী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে। গতকাল রোববার সকাল ১০টায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের আয়োজনে এ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়। । পরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূনর্বাসনের দাবি করে। অভয়নগর উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নূর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও অবরোধে বক্তব্য রাখেন- যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস, পৌর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক বাবু শিকদার, বাস্তুহারাবাসীর পক্ষে আমিনুর শেখ, জাহিদ মোল্যা, সালাম শেখ, অরুন কুমার ঘটক, হালিমা বেগম, রোকেয়া খাতুন প্রমুখ। দুগ্ধ শিশুসহ হাজার হাজার ছিন্নমুল নারীপুরুষ অংশগ্রহণকারী বাস্তুহারাবাসী সরকারের উন্নয়ন কর্মকা- অব্যাহত রেখে তাদের পূনর্বাসনের দাবিতে জয় বাংলা শ্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালিন সময়ে মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে অভয়নগর থানা পুলিশ ও নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারী নওয়াপাড়ায় রেলওয়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযান চলাকালে জনপ্রতিনিধিদের অনুরোধে ২৮ শে ফেব্রুয়ারী পযর্ন্ত অভিযান বন্ধ রেখে রেল কর্তৃপক্ষ সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। বেধে দেয়া এই সময় সীমা শেষ হলে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com