রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

মহানগরীতে অবৈধ পরিবহন চলাচলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী বাস-মিনি বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

 

মহানগরীতে অবৈধ পরিবহন চলাচলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী বাস-মিনি বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

মোঃ শাহরিয়ার রিপন, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে কাগজপত্র বিহীন অবৈধ পরিবহন মাহিন্দ্রা, লেগুনা, ম্যাজিমা, বাস, মিনি বাস, টমটম চলাচলের বিরুদ্ধে ও মালিক এবং শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির প্রতিবাদে ১ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম মহানগরী বাস-মিনি বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-চট্ট-১৭৯) ও চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- চট্ট-২১৭৮) এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী বাস-মিনি বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, আবদুস সালাম, মো. টিটু, মো. রাসেল, মো. সিদ্দিক, মো. জসিম, মো. দিদার, মো. সেলিম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা নিরাপদ সড়কের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর সড়কগুলোতে অবৈধ পরিবহণ চলাচলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সড়কের নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com