রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

অল্পের জন্য রক্ষা পেলো বেপরোয়া কাভার্ডভ্যান !

 

 নিজস্ব প্রতিবেদক |   সোমবার, জুলাই ৫, ২০২১ | 
অল্পের জন্য রক্ষা পেলো বেপরোয়া গতির কাভার্ডভ্যান !

নগরীর সল্টগোলা রেলক্রসিং এলাকায় অল্পের জন্য রক্ষা পেলো সিগন্যাল অমান্য করে ছুটে আসা একটি কাভার্ডভ্যান। ট্রেনের ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারতো বেপরোয়া গতিতে ট্রেনের সামনে দিয়ে ছুটে যাওয়া কাভার্ডভ্যানটি।

আজ ৫ জুলাই, সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে বন্দর থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শাহরিয়ার রিপন জানান, দুপুর পৌনে ১ টার দিকে সল্টগোলা রেলক্রসিং এলাকায় একটি ট্রেন চট্টগ্রাম বন্দরের দিকে প্রবেশ করছিলো। ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন থামাতে সিগনাল দিলেও এসময় একটি কাভার্ডভ্যানটি সিগনাল অমান্য করে সড়কের পূর্বপাশ থেকে ট্রেনের সামনে দিয়ে বেপরোয়া গতিতে ছুটে যায়। একটুর জন্য বেঁচে যায় কাভার্ডভ্যানটি। নয়তো এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।

ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই বন্দর) হেমায়েত উদ্দিন আহমেদ সিক্সটি নাইন টিভি. নেট. বিডিকে বলেন, ট্রেন এলে ট্রাফিক সদস্যরা যানবাহন থামাতে সিগনাল দেয়। কিন্তু কাভার্ডভ্যানটি সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে ছুটে গেছে। একটুর জন্য দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল।

তিনি আরও বলেন, রেলক্রসিংয়ে সিগনাল বার থাকার কথা থাকলেও এখানে তা নেই। প্রতিদিন ট্রাফিক সদস্যরা এখানে দায়িত্ব পালন করেন। ট্রেন এলেও কিছু পরিবহন চালক সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে চলে যায়। অনেক ক্ষেত্রে তাদের আটকানো সম্ভব হয় না। সিগনাল বার থাকলে এই সমস্যা হতো না বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com