রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

চট্টগ্রাম ইপিজেড এলাকার একই পরিবারের ৩সদস্য সহ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫..!

চট্টগ্রাম ইপিজেড এলাকার একই পরিবারের ৩সদস্য সহ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫..!

মোঃ শাহরিয়ার রিপন ঃ- ০৩জুলাই

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন,দক্ষিণ হালিশহর জবু ফকিরের বাড়ীর একই পরিবারের তিন সদস্য (বড়বোন-ফেরদৌসি বেগম,মেঝোবোন-ফরিদা বেগম, ভাগনি : মারিয়া) টাঙ্গাইলের কালিহাতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তারা ক্যান্সার চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ইউনুছ আলী হাসপাতালে যাচ্ছিলেন।

 


দুর্ঘটনায় ফরিদা আক্তার, মেয়ে মারিয়া, বড় বোন ফেরদৌসী, অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম ও চালকের সহকারী জুয়েল মারা যান। গুরুতর আহত হন ফরিদার সাত বছরের মেয়ে মাহি ও ভাতিজা মারুফ। তাঁরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের ভাই জাবেদ আলী মোবাইলে বলেন, সন্তানদের জন্য ফরিদার বেঁচে থাকার খুব আকাঙ্ক্ষা ছিল। সিরাজগঞ্জ থেকে চিকিৎসা করাচ্ছিলেন। আগের কেমোথেরাপিগুলো সফলভাবে নিতে পেরে আশাবাদী হয়ে উঠছিলেন তাঁর বোন। এবারের কেমোটি নেওয়ার জন্য যাত্রাপথেই জীবন থেমে গেল তাদের।
বিষয়টি আজ শনিবার(০৩জুলাই) সকালে খবর পেয়ে ইপিজেড থানার পাশে জবু ফকিরের বাড়ীতে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে….! এদিকে বিকেল ৫টা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে লাশ এখনো চট্টগ্রামে এসে পৌছায় নি।
লাশ আসলে নিকটস্থ (টিসিবি ভবন) এরিয়ায় হোন্দল পাড়া কবরস্থানে জানাযা শেষে তাদের দাফন করা হতে পারে বলে পরিবার সুত্রে জানাগেছে।
দুর্ঘটনায় ফরিদা আক্তার, মেয়ে মারিয়া, বড় বোন ফেরদৌসী, অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম ও চালকের সহকারী জুয়েল মারা যান। গুরুতর আহত হন ফরিদার সাত বছরের মেয়ে মাহি ও ভাতিজা মারুফ। তাঁরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com