বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

অভয়নগরে আন্ধা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এখন গোয়াল ঘরে পরিণত।

অভয়নগরে আন্ধা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এখন গোয়াল ঘরে পরিণত।

কে.এম আলীঃ অভয়নগর প্রতিনিধি
যশোর অভয়নগরে ৯৭ লক্ষ টাকা ব্যয়ে সদ্য নির্মিত আন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষ এখন গরু রাখার গোয়াল ঘর ও বিছালি রাখা কাজে ব্যবহার করা হচ্ছে।

২৩ মে (রবিবার) সরোজমিনে গিয়ে দেখা যায়,
সদ্য নির্মিত আন্ধা প্রাথমিকর বিদ্যালয় ভবনের নিচ তলায় গরু ও বিছালি রাখা কাজে ব্যবহার করা হচ্ছে ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুমের বারান্দায় বিছালী রাখা কাজে ব্যবহার করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাক্তন স্কুল কমিটির সদস্য তপন রায় প্রাথমিক বিদ্যালয় ভবনটিকে গরু ও বিছালি রাখা কাজে দীর্ঘদিন ব্যবহার করে আসছে।
এবং মাধ্যমিক স্কুলের অফিস সহকারীর ভাগ্নে নিতিশ বিশ্বাস মাধ্যমিক স্কুলের শ্রেনী কক্ষের বারান্দায় বিছালির গাদা করে রেখেছে। ফলে স্কুলের পরিবেশের সাথে ভবনটিও হচ্ছে ক্ষতিগ্রস্থ।

এ বিষয়ে আন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি মাস খানেক আগে নবনির্মিত ভবনটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে করোনা কালিন স্কুল বন্ধ থাকার দরুন ওখানে আসলে কি পরিশেষ তৈরি হয়েছে সেটা আমি জানি না।

এ বিষয়ে আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষকের সাথে কথা বলতে চাইলে তাকে বিদ্যালয়ের অফিস কক্ষে পাওয়া যায়নি অন্যান্য শিক্ষকদের কাছে তার ফোন নম্বার চাইলেও তারা ফোন নম্বার নাই বলে দেয়। তবে মাধ্যমিক স্কুলের শিক্ষক দিপক কাওয়ালী বলেন, বিছালীগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com