বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

অভয়নগরে ই,জি,পি,পি প্রকল্পে চরম অনিয়ম, ইউএনও বরাবর লিখিত অভিযোগ।

অভয়নগরে ই,জি,পি,পি প্রকল্পে চরম অনিয়ম, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

 

কে.এম আলীঃ অভয়নগর নওয়াপাড়া থেকে

যশোরের অভয়নগরে অতি- দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসুচী (ই,জি,পি,পি) প্রকল্পের কাজে চরম অনিয়ম ও শ্রমিকদের স্বাক্ষর জালিয়াতি মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তলন ও আত্নসাৎ’র অভিযোগ তুলে গত ২০ শে এপ্রিল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে ৫ নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা।

অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ১,৪,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের অতি- দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী (ই,জি,পি,পি) প্রকল্পে ছয়টি ওয়ার্ডে দীর্ঘদিন যাবত প্রকল্পের নাম মাত্র কয়েক জন শ্রমিক কাজ করে তবে ইউপি সদস্যগণ সকল শ্রমিকদের নাম হাজিরা খাতায় উঠায় এবং অনুপস্থিত শ্রমিকদের স্বাক্ষর জাল করিয়া ব্যাংক থেকে টাকা আত্নসাৎ করে। প্রত্যেক পি. আই.সি এর আওতায় ২৫,৩০,৩৫ জন শ্রমিকের নামের তালিকা থাকলেও প্রতিটি ওয়ার্ডে ৭ – ১৫ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। তালিকা ভুক্তদের মধ্যে অনেকে জানেনা সে একজন শ্রমিক, তবে তার নামে ব্যাংকে টাকা জমা ও উত্তলন হয়। গত চার বছরের বেশি সময় ধরে ইউপি সদস্যগন অনিয়ম- দুর্নীতি ও স্বজনপ্রীতি করে আসছে যা ই,জি,পি,পি প্রকল্পের নিয়ম বহির্ভূত। প্রকল্পের কাজে নাম থাকা কয়েকজন বলেন, প্রকল্পের কাজে আমাদের নাম আছে তা আমরা জানিনা। আমাদের নামে টাকা জমা হয়, উত্তলনও হয় সেটা আমরা আমাদের মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে জানতে পারি তবে টাকা উত্তলনের সময় আমাদের কোন সাক্ষর ছাড়া কিভাবে টাকা উত্তলন হয় এটা আমাদের বোধগম্য নয়। এ টাকা আত্মসাৎ ‘র পেছনে ব্যাংক কর্মকর্তাদেরও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তারা।

সাক্ষর জালিয়াতির বিষয়ে অগ্রণী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার তাপস বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা জিয়া এ বিষয়ে বলতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ রিজিবুল ইসলাম বলেন, নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দন্দের কারনে প্রকল্পের কাজটি বন্ধ আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com