সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক।

 

নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ট্রাকে নীচে লুুুুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ ।

মোঃ শাহরিয়ার রিপন ঃ-

আজ সোমবার ৫ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আরমান আলী(৪৬) এবং আমির হামজা(২১)।

মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম এ অভিযান চালায়।

সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাত জানান,গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের নীচের অংশে অভিনব কায়দায় যোগান তৈরি করে লুকানো দশ হাজার পিচ ইয়াবাসহ ট্রাক চালক ও সহকারীকে আটক করা হয়। ইয়াবাগুলো তারা সুকৌশলে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছল।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামীরা উভয়ই স্বীকার করেছে যে তারা মালামাল পরিবহনের আড়ালে ইয়াবা পাচার কাজে যুক্ত। গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com