বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

পরিবেশ অধিদপ্তর কর্তৃক জাহাজ মালিককে জরিমানা।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের সী বিচ এলাকার মুসলিমাবাদ ঘাটে অবৈধভাবে লাইটারেজ জাহাজ মেরামত ও সিমেন্ট ক্লিংকার পানিতে ফেলার সময় এনএসআই ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে অভিযান পরিচালনা পরবর্তী পরিবেশ অধিদপ্তর কর্তৃক জাহাজ মালিককে জরিমানা করা

ডেক্স নিউজ ঃ

চট্টগ্রাম এন এস আই (বন্দর শাখা) গোপন সুুুুত্রে জানতে পারে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সী বিচ এলাকার মুসলিমাবাদ ঘাটে অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত লাইটারেজ জাহাজ মেরামত ও সিমেন্ট ক্লিংকার পানিতে ফেলার কাজ করা হচ্ছে।

বিষয়টি যাচাই পূর্বক ১০:৩০-১৩:৪০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের ০৩ সদস্য বিশিষ্ট একটি দল কে সাথে নিয়ে এনএসআই চট্টগ্রাম সমুদ্র বন্দর এর সদস্যগণ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত অবৈধভাবে লাইটারেজ জাহাজ মেরামত ও সিমেন্ট ক্লিংকার পানিতে ফেলার কাজ করার অস্তিত্ব পাওয়া যায়।

এম.ভি. টিপু-১৯

মালিকঃ আবুল খায়ের ক্যারিয়ার লিঃ
ঠিকানাঃ ডাঙ্গারচর, কর্ণফুলী, চট্টগ্রাম।

জানা যায় গত ২৫/০৬/২০২০ খ্রি: আবুল খায়ের গ্রুপের এম.ভি. টিপু-১৯ জাহাজটি সন্দীপের হাতিয়া এলাকায় সিমেন্ট ক্লিংকারসহ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি মেরামত ও জাহাজের মধ্যে থাকা সিমেন্ট ক্লিংকার অপসারণ করার জন্য আবুল খায়ের গ্রুপ PS SALVAGE নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে।

চুক্তি অনুযায়ী PS SALVAGE নামক ঠিকাদার প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত উক্ত জাহাজটিকে গত ০১/০২/২০২১ খ্রি: তারিখে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সী বিচ এলাকার মুসলিমাবাদ ঘাটে নিয়ে আসে এবং মেরামত এর কাজ চলমান রাখে।

উক্ত জাহাজ ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাজ মালিক ও ঠিকাদারী প্রতিষ্ঠান PS SALVAGE কে নোটিশ প্রদান করে। নোটিশে গত ০৭/০২/২০২১ খ্রি: চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তর অফিসে শুনানি অনুষ্ঠিত হবে এবং জাহাজ মালিক ও ঠিকাদারী প্রতিষ্ঠান PS SALVAGE শুনানিতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়।

শুনানি শেষে  ২৩/০২/২০২১ খ্রি: পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ০৭ ধারা অনুযায়ী ৬০,০০০ টাকা জরিমানা ধার্য্য করা হয়।*

ঠিকাদারি প্রতিষ্ঠান PS SALVAGE কে তাৎক্ষনিকভাবে উক্ত টাকা সোনালী ব্যাংকে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকঃ
আশরাফুল আলম মাসুদ
পিতাঃ বদিউল আলম

বাবু অমল চন্দ্র দাস

পিতাঃ মৃত. সুখ রঞ্জন দাস

ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকানাঃ
স্টান্ড রোড, মাঝির ঘাট, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com