মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

প্রণোদনার ২৪ লাখ টাকার হিসাব চেয়ে কৃষি কর্মকর্তার রোষানলে ইউএনও

 

প্রণোদনার ২৪ লাখ টাকার হিসাব চেয়ে কৃষি কর্মকর্তার রোষানলে ইউএনও

যশোরের অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানীর কাছে কৃষি প্রণোদনার ২৪ লাখ টাকার হিসাব চাওয়ার পর থেকেই তিনি বিরূপ আচরণ শুরু করেন।

বুধবার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে সভাপতি ইউএনও মো. নাজমুল হুসেইন খাঁনকে ধমকের সুরে কৈফিয়ত তলব করেন কৃষি কর্মকতা। এতে উপস্থিত সব সদস্য হতবাক হয়েছেন। এ ঘটনায় সভায় হইচই সৃষ্টি হয়।
উপস্থিত সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে সভা থেকে বেরিয়ে যেতে বাধ্য হন ওই কৃষি কর্মকর্তা।

সভায় উপস্থিত সদস্যরা জানান, সভার শুরুতেই প্রথমসারিতে ইউএনওর পাশে বসেছিলেন ২৯তম বিসিএসের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো. গোলাম ছামদানী। সভা শুরুর কিছুক্ষণ পর সভায় উপস্থিত হন ১৯তম বিসিএসের কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার।

তার উপস্থিতির পর ইউএনও উক্ত সিনিয়র কর্মকর্তাকে পাশে বসার আহবান জানালে কৃষি কর্মকর্তার চেয়ারটি একটু সরানো হয়। কৃষি কর্মকর্তার চেয়ার সরানোর পরপরই তিনি ইউএনওর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সভাটি দেরিতে হচ্ছে কেন- বলে তিনি চিৎকার শুরু করেন।

এ বিষয়ে ইউএনও মো. নাজমুল হুসেইন খাঁন জানান, সম্প্রতি ওই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষি প্রণোদনার ২৪ লাখ টাকার সঠিক হিসাব না দেয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের পর থেকেই তিনি এ ধরনের বিরূপ আচরণ করছেন।

কৃষি কর্মকর্তা মো. গোলাম ছামদানী বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ের পূর্বে ২১ ফেব্রুয়ারির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউএনও সেটা না করে প্রথমেই আইনশৃঙ্খলা কমিটির মিটিং করায় আমি তার প্রতিবাদ করেছি। তবে ২৪ লাখ টাকা প্রণোদনার বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com