রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

মিয়ানমার হতে বঙ্গোপসাগর ব্যবহার করে” আনোয়ারা-গহিরায় র‌্যাবের অভিযানে ৬ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা সহ ১ জন আটক

 

মিয়ানমার হতে বঙ্গোপসাগর ব্যবহার করে”
আনোয়ারা-গহিরায় র‌্যাবের অভিযানে ৬ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা সহ ১ জন আটক

আনোয়ারা প্রতিনিধি(চট্টগ্রাম):২রা ফেব্রুয়ারী

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী উপজেলার আনোয়ারা থানাধীন দোভাষীর ঘাটে মিয়ানমার হতে বঙ্গোপসাগর ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান খালাস করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি রাত্র আনুমানিক সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭ এর একটি অভিযান টিম গহিরা দোভাষীর বাজার এলাকায় কামরুজ্জামানের হার্ডওয়্যার এর দোকানের সামনে পোঁছামাত্রই দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ আলাউদ্দিন (২৭), পিতা- মৃত মোজাহার মিয়া, সাং- পশ্চিম রায়পুর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীর সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে দোকানের মেঝের মাটির নিচ হতে সুরক্ষিত অবস্থায় ১,৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৬ কোটি ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবত মিয়ানমার হতে সাগর পথ ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
আটকব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের মিডিয়া অফিসার মোঃনুরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com