সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিমকে আইনজীবী সমন্বয় পরিষদের সংবর্ধনা

 

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিমকে আইনজীবী সমন্বয় পরিষদের সংবর্ধনা

রুমেন চৌধুরী, চট্টগ্রাম :

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩ রা ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নব নির্বাচিত মেয়রকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব- নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রা‌মের নাগ‌রিক দাবী আদায়ের জন্য আ‌মি জনসাধারন‌কে নি‌য়ে দীর্ঘ আ‌ন্দোলন সংগ্রাম ক‌রে‌ছি। চট্টগ্রা‌মের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃ‌তি, প‌রি‌বে‌শের জন্য বি‌ভিন্ন মাধ্যমে সোচ্চার থে‌কে‌ছি। জলাবদ্ধতা, যানজট, মশক, দখল, দুষন, মাদক, সন্ত্রাস, দুর্ণী‌তির ব্যাপা‌রে প্রতিবা‌দে মূখর থে‌কে‌ছি। আর তাই নাগ‌রিক দাবী বাস্তবায়‌নে ভোটার‌রা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সক‌লের দোয়া ও রায় নি‌য়ে আজ মেয়র নির্বা‌চিত হ‌য়েছি। আমার প্রতি জন‌নেত্রী শেখ হা‌সিনার আস্থা ও চট্টগ্রা‌মের প্রতি আন্ত‌রিকতাকে সাথী ক‌রে আমার নিজের চট্টগ্রা‌মের উন্নয়‌নের দাবী, আপনা‌দের স্বপ্নপুরীর চট্টগ্রাম গড়‌তে অবশ্যই সক্ষম হবো, ইনশাল্লাহ্।

সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উওর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com