রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

১৯ জানুয়ারি রায় ঘোষণার দিন আনোয়ারার হাইলধরের রিকসাচালক ইউছুফের খুনীদের ফাঁসি দাবী।

 

১৯ জানুয়ারি রায় ঘোষণার দিন
আনোয়ারার হাইলধরের রিকসাচালক
ইউছুফের খুনীদের ফাঁসি দাবী

মোঃ আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে ঃ

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর গ্রামের রিকসাচালক মোহাম্মদ ইউসুফের খুনীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে তার পরিবার। হত্যা মামলার বাদী নিহতের ভাই মাওলানা মোহাম্মদ ইলিয়াছ খুনিদের ফাঁসি দাবি করেছেন। আগামী ১০ জানুয়ারি মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীদের সাথে বাদী পক্ষের ভিটা বাড়ি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ২০০৭ সালের ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় মোহাম্মদ ইউসুফ প্রতিদিনের মতো রিকসা চালিয়ে মালঘর বাজারে বদিউর রহমানের দোকানের সামনে উপস্থিত হলে আসামী মোহাম্মদ কাজলের নেতৃত্বে তাঁর সহযোগীরা মোহাম্মদ ইউসুফকে চোরা দ্বারা পেটে আঘাত করলে ইউসুফ মাটিতে পড়ে ছটফট করতে থাকে। ইউসুফকে প্রথমে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একই দিন রাত্রে ইউসুফ মারা যান। এতে ইউসুফের ভাই মাওলানা মুহাম্মদ ইলিয়াছ বাদী হয়ে ১১ জনকে আসামী করে ২০০৭ সালের ৫ অক্টোবর আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর- ২০৫। মামলাটিতে ১ম তদন্তে ৭জনকে অব্যাহতি দিয়ে মোহাম্মদ কাজল, মোহাম্মদ শহিদ, শেকাব উদ্দিন ও সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। বাদী এই অভিযোগ পত্রের বিরুদ্ধে নারাজি দিলে মামলাটি পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ অধিকতর তদন্ত করেন। এই তদন্তেও এজাহারভুক্ত আসামী মোহাম্মদ কাজল, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ শেকাব উদ্দিন ও সাইফুদ্দিনের বিরুদ্ধে অপরাধ সত্য প্রমাণিত হলে অভিযোগ পত্র প্রদান করা হয়। অভিযোগপত্রের আসামীদের মধ্যে সাইফুদ্দিন জামিনে থাকলেও অপর আসামীগণ পলাতক রয়েছেন।
আগামী ১৯ জানুয়ারি মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ অবস্থায় চার্জশীটভুক্ত আসামীরা গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে। বাদী মাওলানা মুহাম্মদ ইলিয়াছ অভিযোগপত্রের আসামীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। খুনীদের ফাঁসি দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com