রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন’র সাথে শহীদ সুবিমল স্মৃতি সংসদ’র সাক্ষাত।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস
হোসেন’র সাথে শহীদ সুবিমল স্মৃতি সংসদ’র সাক্ষাত।

মোঃ আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন’র সাথে আজ ২৬ নভেম্বর বৃহষ্পতিবার বিকাল ৩টায় নগরের কোর্ট হিলস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে চন্দনাইশ পৌরসভা এলাকার মধ্যম জোয়ারা শহীদ সুবিমল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও স্মৃতি রক্ষায় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান শহীদ সুবিমল বড়ুয়া মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে আমাদের স্বপ্নের স্বাধীনতাকে তড়ান্বিত করেছেন। আমরা বাঙালি জাতি হিসেবে তাঁর স্মৃতির প্রতি আজীবন ঋণী। জেলা প্রশাসক আরো বলেন শহীদ সুবিমল বড়ুয়ার স্মৃতি রক্ষায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। মতবিনিময়কালে জেলা প্রশাসককে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেন এবং সংগঠনের গঠনতন্ত্র ও প্রস্তাবিত বহুতল ভবনের নকশা হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ্যাপোলো বড়ুয়া, উপদেষ্ঠা পরিষদের সদস্য রুবেল বড়ুয়া, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, স ম জিয়াউর রহমান, কাজল বড়ুয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com