রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

মিলাদুন্নবী সা: শীর্ষক সেমিনারে শাহজাদা ইজাজ উদ্দিন মোহাম্মদ আজিম খান।

 

মিলাদুন্নবী সা: শীর্ষক সেমিনারে শাহজাদা ইজাজ উদ্দিন মোহাম্মদ আজিম খান
ইসলামের দুশমন ও মানবতাবিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান

মোঃ আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে ঃঃ-

হযরত শাহ আমানত খান (রঃ) দরবার শরীফের মোতোয়াল্লী শাহজাদা হযরত ইজাজ উদ্দিন মোহাম্মদ আজিম খান বলেছেন ইসলামের দুশমন ও মানবতাবিরোধীরা সারা বিশ্বব্যাপী ইসলামী বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সে বিশ্ব নবীকে যারা ব্যাঙ্গ করেছে এরা ইসলামকে ধ্বংস করতে চায়। তিনি বলেন মুসলমান হিসেবে আমাদের এসব ইসলামী দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। বিশ্ব মানবতা ও আখিরাতের শান্তির অগ্রদূত হযরত মোহাম্মদ মুস্তফা (সাঃ) আদর্শ বাস্তবায়ন করতে পারলে সারা বিশ্বে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে শান্তির রহমত বর্ষিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি ও চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব মানবতার দূত হযরত মোহাম্মদ (সাঃ)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত ১৬ নভেম্বর চট্টগ্রাম একাডেমী হলে শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি আলী আহমেদ শাহিন। সিনিয়র যুগ্ম সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ওয়াজেদীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম পরিচালক গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী মাইজভাণ্ডারী, শাহজাদা সাদমান, মুল্প্রবন্ধ পাঠ করেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ওসমান গণি। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মইনীয়া যুব ফোরাম ৩৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলী মাইজভাণ্ডারী, ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রী কলেজের প্রাক্তন ভিপি মোহাম্মদ আমিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নুর আজিজ, আজগর আলি, জাহাঙ্গীর আলম, এ কে এম মুজিবুর রহমান, ওসমান গণি, জি.এম পারভেজ, হানিফুল ইসলাম চৌধুরী, প্রমুখ। মিলাদ মাহফিল ও সেমিনার শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com