সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

মীরবাড়ী ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপিত।

মীরবাড়ী ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপিত
রসুল পাক (সাঃ)’র আদর্শ অনুসরণ করলে একমাত্র
করোনার মতো মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব – সুফী মিজানুর রহমান

মোঃ আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে ঃঃ-

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড চান্দগাঁও থানাধীন এককিলোমিটার মীরবাড়ী ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে সভা শেষে বিশিষ্ট শিল্পপতি পিএইচপি ফ্যামিলিয়ান মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান মোবাইলের মাধ্যমে অত্র এলাকার মাহফিলে উপস্থিত সকল মুসল্লিদের খোজ খবর নেন এবং মহান রাব্বুল আলামীনের কাছে মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীর রক্ষার জন্য দোয়া কামনা করেন। মীর বাড়ী ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সভাপতি এস এম শফির সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অত্র এলাকার হাজারো মুসল্লি ও গন্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৬ নভেম্বর সোমবার বাদে মাগরীব ঈদে-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ২৬তম মিলাদ মাহফিল ও পিতা-মাতার জিয়াফত ও খতমে কোরান তেলাওয়াত আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড সাবেক কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম। প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ব্যবস্থাপনা পরিচালক পিএইচপি ফ্যামেলি লি. আলহাজ্ব আমির হোসেন সোহেল। প্রধান বক্তা চবি’র ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ড.এ.এস.এম বোরহান উদ্দিন,। বিশেষ অতিথি চবি’র আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও খতিবের হাট কাদেরীয়া তৈয়্যাবিয়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, মীর আফাজ চৌধুরী জামে মসজিদ এর খতিব মাওলানা মহিউদ্দিন মাহমুদ আল কাদেরী, মদিনা ইসলামী মিশন চেয়ারম্যান মাওলানা মো: নিজামউদ্দিন আশরাফী। চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য এস এম নুরুল আলম, বাংলাদেশ শ্রম ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, অত্র মসজিদের ইমাম মাওলানা আহমেদুল রহমান, শাহজাদা সৈয়দ আমান উল্লাহ হোসাইনী, মাওলানা মহিউদ্দিন, মো: নুরুনবী মিন্টু, মো: হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: খোরশেদ আলম, এস.এম বোরহান, মীর বাড়ী ইউনিট গাউছিয়া কমিটির সভাপতি এস এম মাসুদ আলম, যুবনেতা মো: মানিক, মো: আলী, মো: দিদারুল আলম, মো: আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, আল্লাহর রাসুলের আশেক হলে আল্লাহ নৈকট্ট লাভ করা একমাত্র সম্ভব। মহান রাব্বুল আলামীন রাসুলে পাক (সাঃ) পবিত্র কোরানের মাধ্যমে দিকনিদের্শনা দিয়েছেন। এই মোতাবেক চললে রাসুলে পাক (সাঃ) দিকনিদের্শনা অনুসরণ করলে একমাত্র মহান রাব্বুল আলামীনের নৈকট্ট লাভ করা সম্ভব। অনেক আল্লাহ অলিরা মাতা-পিতার খেদমতের মধ্য দিয়ে আল্লাহ দিদার লাভ করেছেন। আল্লাহর খাস অলি হিসেবে তাদেরকে কবুল করেছেন। যার প্রমাণ হযরত বায়েজিদ বোস্তামী (রাঃ)। অলি আল্লাহরা সর্বক্ষণিক দ্বীন ইসলাম আল্লাহর এবাদতের মধ্য দিয়ে আল্লাহকে রাজী করেছেন। আল্লাহ এবাদত ছাড়া কখনো দিনদার ফরজারগার হওয়া সম্ভব নয়। তাই রাসুলের বায়েত হলে অন্তর দিয়ে রাসুল প্রেমিক হলে একমাত্র সম্ভব আল্লাহ নৈকট্ট লাভ করা। সভা শেষে সকল মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com