রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

 

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

নিউজ ডেক্স ঃঃ-

কুতুবদিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত ৭ নভেম্বর শনিবার দিবাগত রাত দেড় ঘটিকায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে
তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মৃত ইমদাদ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৯), মৃত হোসেনের ছেলে মোঃ গিয়াসউদ্দিন (৩৮), মৃত মনিরুজ্জামানের ছেলে আবুল কাশেম প্রকাশ ভূতাইয়া(৪০), নুর মোহাম্মদ এর ছেলে রাশেদ (২০) ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকায় ৪ পলাতক আসামীরা অবস্থান করার গোপন সংবাদ পায় পুলিশ। থানার ওসি মোঃ জালাল উদ্দীনের নেতৃত্বে এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ্, এসআই নূরে আলম, এসআই মকবুল হোসেন, এএসআই কাউসার , এএসআই উত্তম, এএসআই আব্দুর রশিদ, এএসআই ইব্রাহিমসহ সঙ্গীয় একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাতক আসামী নজরুল ইসলাম (৩৯), মোঃ গিয়াসউদ্দিন (৩৮), আবুল কাশেম প্রকাশ ভূতাইয়া (৪০), মোঃ রাশেদ (২০)কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা হওয়ার পর থেকে তারা এলাকা ছেড়ে পলাতক ছিল।

এই ব্যাপারে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতেই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার নজরুল ইসলাম (৩৯) জিআর নং ১৩৩/১৭, মোঃ গিয়াসউদ্দিন (৩৮) জিআর নং ১৯/১১, আবুল কাশেম প্রকাশ ভূতাইয়া(৪০) সিআর নং ৮৬/০৯,২৯/০৯,২৪/১২ এবং রাশেদ (২০) জিআর ২/১৮ মামলার আসামীদের কে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com