রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

 

রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
———
মোঃ কামাল হোসেনঃ

আজ ৩রা নবেম্বর সকাল ১১ ঘটিকায় রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে জেল হত্যা দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম সরফি, সরফভাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, আবু তাহের, মোঃ হারুন, খোরশেদ আলম সুজন, আবু তালেব সানি, হাসান মুরাদ, মুহির উদ্দিন মহির, মোঃ শাহ আলম।

সভায় দোয়া মুনাজাত শেষে বক্তারা বলেন, ক্ষমতা লোভী ঘাতকরা দেশকে নব্য পাকিস্তান বানাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। ৩ নভেম্বর রক্তক্ষরা জেলহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত দিন। বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। বক্তারা এই জগন্য হত্যা কান্ডের তীব্র নিন্দা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com