রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নওয়াপাড়া পৌর’র ৪ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।

 

নওয়াপাড়া পৌর’র ৪ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।

শেখ আলী আকবার সম্রাটঃ

যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর শাখার ৪ নং ওয়ার্ড’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ অক্টোবর (শুক্রবার) বিকালে ৪ নং ওয়ার্ড স্টেশন সংলগ্ন মাছবাজার এলাকায় ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক সদস্য মোঃ আসাদুল গাজী (আসাদ)-র পরিচালনায়,ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি নুর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ফারাজী মনির হাসান তাপস (সভাপতি বাংলাদেশ কৃষকলীগ নওয়াপাড়া পৌর শাখা ও সদস্য যশোর কৃষকলীগ)

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,মোঃ মিজানুর রহমান আকুঞ্জি (সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ নওয়াপাড়া পৌর শাখা ও সদস্য যশোর জেলা কৃষকলীগ)

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রোকেয়া বেগম (মহিলা সম্পাদিকা নওয়াপাড়া পৌর কৃষকলীগ)-সহ আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা কৃষকের জন্য আওয়ামিলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

পরে অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ৪নং ওয়ার্ড কৃষকলীগ নওয়াপাড়া পৌর শাখা কমিটিতে নূর ইসলাম হাওলাদারকে সভাপতি, মোঃ আহাদ মোল্লাকে সাধারণ সম্পাদক ও সুজন কাজী-কে সাংগঠনিক সম্পাদক করে একটি তিন বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com