সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

পেকুয়ায় সিএনজি সংগঠনের অফিস ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

পেকুয়ায় সিএনজি সংগঠনের অফিস ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের অফিস দখল চক্রান্তের বিরুদ্ধে পেকুয়া বাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনের সভাপতি নাছির উদ্দিন।
২৮শে অক্টোবর বুধবার বিকাল ৪টায় পেকুয়া বাজারের অবস্থিত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন, মোঃ আলী, মোহাম্মদ হোছাইনের উপস্থিতিতে নাছির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আজিম, জসিম, জয়নাল, হারুণ ও শওকত সিএনজি সংগঠনের কেউ নয়। তারা আগেও বেশ কয়েকবার স্বঘোষিত সিএনজি শ্রমিক দাবী করে চাঁদা দাবী করেছিল নয়তো সংগঠনের অফিস দখল করবে বলে হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছি যা আদালতে বিচারাধীন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আজিম,জসিম বিএনপির চিহ্নিত ক্যাডার হারুণ ও শওকতসহ শতাধীক বহিরাগত সন্ত্রাসী নিয়ে অফিস দখলের জন্য সংগঠনের অফিসে ঢুকে টাঙ্গানো জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে এবং অফিসে অবস্থানরত জসিম ও মোঃ আলীকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা অফিসে এসে দেখতে পায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অফিসের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাদের এহেন কর্মকান্ডে হতবিহ্বল হয়ে প্রশাসনসহ দেশবাসীকে জানাতে আপনারা সাংবাদিকদের শরনাপন্ন হয়েছি। বহিরাগত ঐসমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তারা শ্রমিকের নাম ব্যবহার করে গত ২৬ শে অক্টোবর নন্দীর পাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন সিএনজি চালক মারা যায়। একই সময়ে পেকুয়া বাজারের পূর্বপাশে একজন মহিলা পথচারী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে নেয়ার সময় মারা যায়। মহিলার মৃত্যুর ঘটনায় ঐ সিএনজি চালককে চট্রগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ আটক করে। এ বিষয়ে সুরাহার জন্য আমি চট্রগ্রামে যাই। আর নন্দীর পাড়ায় দূর্ঘটনায় আহত আবু তালেবের পরিবারের কাছে আমি সংগঠনের কয়েকজন নেতাকে পাটাই। এরপরও তারা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য পরিকল্পিত এ হামলা চালায়। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমার প্রশ্ন যদিও আমার ভুল হয়ে থাকে তাহলে আমার ক্ষতি করতে পারত। কিন্তু অফিসে রক্ষিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কেন ভাংচুর করল। আমাদের অফিসে রক্ষিত ছবি ভাংচুরকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে সংগঠনের শ্রমিকেরা সম্মেলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হব।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি নুরুল আবছার, সহসাধারণ সম্পাদক জয়নাল আবদীন, প্রবীণ শ্রমিক শাহনেওয়াজ, অফিস সচিব আলী হোসেন, লাইনম্যান লিটন, মির্জা বাহাদুর, শাহাদত, আঁছু, মোক্তার ও আবু হানিফ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com