বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত ও আহত ২

 

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত ও আহত ২

শেখ আলী আকবার সম্রাট যশোরঃ

যশোরের অভয়নগর উপজেলায় লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী।

আজ শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটি ভৈরব সেতুর মূল ফাটক এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক(৪৫) সাত বছরের শিশু এবং দুজন যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব সেতু পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট মশরহাটি এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে প্রায় দু’শ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।

এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং সাত বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যুবরণ করে। অপর একজন খুলনা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

দুর্ঘটনায় আহত অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে অভয়নগর থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

 

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতাহতরা নড়াইল জেলা বা রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com