সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

প্রেসক্লাবে সংবাদ সম্মলনে অভিযোগ” প্রতারকচক্র ও পুলিশের অত্যাচারে রাঙ্গুনিয়ায় এক কৃষক পরিবার সর্বশান্ত।

 

“প্রেসক্লাবে সংবাদ সম্মলনে অভিযোগ”
প্রতারকচক্র ও পুলিশের অত্যাচারে
রাঙ্গুনিয়ায় এক কৃষক পরিবার সর্বশান্ত

চট্টগ্রাম ব্যুরো : মোঃ শাহরিয়ার রিপন

প্রথম ছেলেকে বিদেশে পাঠানোর নামে কৃষক বেলায়ত আলীর নিকট হতে তিন লাখ বিশ হাজার টাকা আত্মসাৎ করে ওই টাকা না দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের পর পুলিশী নির্যাতন ও হয়রানি করা হয়। সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি-ঘর দখল নেয়। ওই পরিবারের ৪০ দিনের শিশুসহ সত্তর বছরের বদ্ধাকেও পিটিয়ে রক্তাক্ত করে। গত এক সপ্তাহ ধরে তাদের ভয়ে এখন গ্রাম ছাড়া বৃদ্ধ বেলায়েত আলীর পরিবার। চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল বুধবার সকালে সংবাদ সম্মেলনে এমন নির্মম অত্যাচারের কথা বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ বেলায়ত আলী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার হাছনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

বেলায়েত আলী সংবাদ সম্মেলনে জানান, ২০১২ সালের মে মাসে স্থানীয় জানে আলমের স্ত্রী ছায়রা বেগম বেলায়ত আলীর পরিবারকে প্রলুব্ধ করে তার ছেলের শ্যালক রাসেল-কে দুবাই পাঠানোর বিষয়ে। ছায়রা বেগমকে সরল বিশ্বাসে বেলায়েত হোসেন মধ্যস্থতাকারী হিসেবে তিন দফায় তিন লাখ বিশ হাজার টাকা দেন। আগষ্ট মাসে ভিসা আসবে বলেও জানায়। ভিসা দিলে তা যাচাই করতে গেলে দেখা যায় এটি একটি ডুব্লিকেট ভিসা। আরো খবর নিয়ে জানতে পারেন, এই রকম ইতিপূর্বে ছায়রা বেগম এবং তার সঙ্গী ফরিদ উদ্দীন একইভাব প্রতারণা করেছে অনেকের সাথে। পরে টাকা ফেরত চাইতে গিয়ে বেলায়েত আলীর পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ছায়রা বেগম হয়রানি করতে থাকে।

বেলায়েত হোসেন দাবি করছেন, ছায়রা বেগমের প্রতারণার বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। মামলা না নিয়ে ফিরিয়ে দেয়। গত ১১ অক্টোবর ছায়রা বেগম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদের নেতৃত্বে বসত ভিটায় হামলা করে বাড়ি-ঘর দখলে নেয়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় ১০ বারেরও অধিক আইনী সহায়তার জন্য গেলে পুলিশ উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রফতার করবে বলে হুমকি দেয়।

তিনি বলেন, বর্তমানে ওই পাচারকারী ও সন্ত্রাসী চক্রের ভয়ে আমরা পরিবার পরিজন নিয়ে গ্রাম ছাড়া। মানবিক বিপর্যয়ের মধ্য দিন কাটছে আমাদের।
এ ব্যাপার তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বেলায়ত আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, কোহিনূর আক্তার, মরিয়ম বেগম, হাছিনা আক্তার, মো: সুবল প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com