রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নোয়াখালীতে গৃহবধূকে করা হলো চার টুকরো, দুই টুকরো উদ্ধার।

 

নোয়াখালীতে গৃহবধূকে করা হলো চার টুকরো, দুই টুকরো উদ্ধার
=============

নোয়াখালী প্রতিনিধিঃ

গৃহবধূকে গণধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই সুবর্ণচর উপজেলার গৃহবধূকে হত্যার পর চার টুকরো করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে গণধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এক গৃহবধূকে হত্যার পর লাশটি চার টুকরো করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিড কারখানার পেছনের ধানক্ষেত থেকে ওই গৃহবধূর শরীরের দুই টুকরো উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ নূর জাহান বেগম (৪২) একই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৪) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে বিকালে স্থানীয় এক নারী ধান ক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে তার মায়ের লাশের দুটি টুকরো দেখতে পায়।

তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের শরীরের অংশ শনাক্ত করি।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, নিহত গৃহবধূর শরীরের মাথা ও কোমরের অংশ উদ্ধার করা হয়েছে। তবে বুক ও পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।

ওসি সাহেদ উদ্দিন আরও বলেন, “ঘটনাস্থল থেকে শরীরের দুই টুকরো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com