রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি এইচ টি‌ এল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: ট্রাইবেকার শুট আউটে নারিকেল তলা স্পোর্টিং ২-১ গোলে জিয়া স্মৃতি কে হারিয়েছে।

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে যশোর মশিয়াহাটীতে মানববন্ধন কর্মসূচীর ডাক।

 

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে যশোর মশিয়াহাটীতে মানববন্ধন কর্মসূচীর ডাক

শেখ আলী আকবার সম্রাট যশোরঃ

যশোরের অভয়নগরে জলাবদ্ধ এলাকার ভবদহ অঞ্চলের পানি দ্রুত নিষ্কাশন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে, আগামী ৫-অক্টোবর সোমবার সকাল ১০ টায় অভয়নগর উপজেলার মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের জলাবদ্ধ মাঠে স্থায়ী সমাধানে লক্ষ্যে এক কর্মসূচি পালন করা হবে। দ্রুত পানিনিষ্কাশন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে এই মানববন্ধন কর্মসূচীতে,ভবদহ এলাকার জলাবদ্ধতায় ভুক্তভোগী লোক অবস্থান করবে।

এছাড়া গতকাল বৃহস্পতিবার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভায় এই সিধান্ত নেওয়া হয়েছে। অভয়নগরের নওয়াপাড়ায় ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা হয়েছে। সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালি এতে সভাপতিত্ব করেন।

ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যর্থতায় ভবদহের শতাধিক গ্রাম তলিয়ে গিয়েছে।ক্ষতিগ্রস্ত সব পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে হবে। তার স্থায়ী সমাধানের জন্য বিল কপালিয়ায় টিআরএম জোয়ারধারার চালু করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫-অক্টোবর সোমবার যশোর মশিয়াহাটীতে মানববন্ধন করা হবে।

সভায় যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার ১১ টি জলাবদ্ধতার গ্রামের অর্ধশতাধিক মানুষ যোগ দেন।এতে সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য ইনতাজ আলী,কানু বিশ্বাস, শিবপদ বিশ্বাস, গাজী ইকবাল কবির, শহিদুল হক, কামরুল ইসলামসহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।

ডুমুরতলা গ্রামের জলাবদ্ধতায় থাকা বন্দীরা বলেন, ঘরের মধ্যে জল উঠায় এখন ঘরে থাকা যাচ্ছে না। টিআরএম ছাড়া বাচার পথ নেই। আন্দোলন ছাড়া টিআরএম হবে না। এছাড়া সরখোলা গ্রামের ৷ পানি বন্দী মানুষেরা বলেন,এলাকার শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে ঘরের মধ্যে পানি উঠে গিয়েছে। প্রতিদিন পানি বাড়ছে।। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।।

পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হলে আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে, এই জলাবদ্ধতার থেকে মুক্তি পেতে প্রয়োজনে আরও বড় কর্মসূচীর মধ্যে যাবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com