রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

চট্টগ্রামে জালটাকাসহ ভুয়া সাংবাদিক আটক।

 

চট্টগ্রামে জালটাকাসহ ভুয়া সাংবাদিক আটক।

চট্টগ্রাম ব্যুরো:

মহানগরীর বন্দর থানাধীন কলসি দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে জালনোট উদ্ধারসহ ভুয়া সাংবাদিক ও প্রতারক মোঃ রাসেল শেখ (২৪) কে আটক করেছে র‌্যাব-৭। সে পিরোজপুর জেলা সদরের বৈরামপুর গ্রামের মৃত নাসির শেখ এর পুত্র। সে দীর্ঘদিন নগরীর কলসি দিঘীরপাড় বসবাস করে আসছিল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসি দিঘীরপাড় ধুমপাড়ার মোড়ে অবস্থিত রিফাত টেইলার্স এন্ড কসমেটিকস হাউস এর সামনে জালনোটকে আসল টাকা বলে চালানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে আসামীর হেফাজত থেকে ৪ টি ১ হাজার টাকার জাল নোট এবং ২ টি নকল প্রেস আইডি কার্ড উদ্ধার করা হয়। আটকের পর আসামী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র‌্যাব সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করেছেন এবং সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলেও জানান তিনি।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত জালটাকা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com