বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

নাটকীয় প্রত্যাবর্তন, শফীপুত্র আনাস মাদানীর স্থলে বাবুনগরী।

 

নাটকীয় প্রত্যাবর্তন, শফীপুত্র আনাস মাদানীর স্থলে বাবুনগরী

নাটকীয় প্রত্যাবর্তন, শফীপুত্র আনাস মাদানীর স্থলে বাবুনগরী

নাটকীয় প্রত্যাবর্তন ঘটলো হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর। দেশের বৃহৎ কওমী মাদরাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। একই সাথে বাবুনগরীকে শাইখুল হাদিসের দায়িত্বও দেয়া হয়।

এছাড়াও মাদরাসার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী আন্দোলন খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আল্লামা আহমদ শফীর দাফনের পর শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটি এসব সিদ্ধান্ত নেন।

হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী বলেন, ‘শনিবার শুরা কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে মাদরাসা পরিচালনার জন্য কমিটি গঠন, শুরা কমিটিতে নতুন করে পাঁচজন নিয়োগ এবং তদন্ত কমিটি গঠন অন্যতম।

মজলিশে শুরা কমিটিতে উপস্থিত একাধিক সূত্র জানায়, আল্লামা আহমদ শফীর মৃত্যু মাদরাসা পরিচালনা ও নানান বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে বৈঠকে বসেন মজলিশে শুরা কমিটি। এতে শুরা কমিটির আট সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদরাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়। যাতে রাখা হয় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে। তারা যৌথভাবে মাদরাসা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। একই সাথে বাবুনগরীকে শাইখুল হাদিসের দায়িত্বও দেয়া হয়।

মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচ জনকে শুরা সদস্যও নিয়োগ দেয়া। নতুন করে যুক্ত হওয়া শুরা সদস্যরা হলেন, মাওলানা আবদুল মালেক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আহমদ শফী এবং মাওলানা হাফেজ সায়েদ হোসেন।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের ঘটনা তদন্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মাওলানা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com