সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

পেকুয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার উদ্ধার…

 

পেকুয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার উদ্ধার

আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় নদী থেকে মুহাম্মদ আজিম উদ্দিন (২২) প্রকাশ মানিক নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫সেপ্টম্বর) সকাল ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আজিম উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া গ্রামের মুহাম্মদ শাকের উল্লাহ’র ছেলে। রমিজ উদ্দিন এক সন্তানের জনক বলে জানা গেছে। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সাথে জাল,রশি ও মাছ ছিল। কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। নিহত আজিম উদ্দিনের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, আজিম উদ্দিন গত রবিবার থেকে নিখোঁজ ছিল। রাতে মাছ শিকার করতে গিয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে টইটং প্রবাহমান খালের নাপিতখালী-মৌলভী বাজার পয়েন্টে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা তার লাশ সনাক্ত করি। পুলিশকে অবগত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আজিম উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার জানায়, রবিবার রাত ১০টার দিকে আজিম জাল নিয়ে মাছ শিকার করতে বের হয়। ওই সময় থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খালে তার ভাসমান লাশ পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com