রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

ভবদহের পানিবন্দি মানুষ পেল আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সহায়তা।

 

ভবদহের পানিবন্দি মানুষ পেল আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সহায়তা।

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বলানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগের পরিচালক শেখ মুনির আহমেদ। প্রধান বক্তা ছিলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইউনুস হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, ঢাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন ম-ল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শাহাজাহানসহ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com