বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

১ সেপ্টেম্বর মানববন্ধন, ২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন..

ভবদহের জলাবদ্ধা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
১ সেপ্টেম্বর মানববন্ধন, ২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

অভয়নগরে ভবদহের জলাবদ্ধা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবদহের জলাবদ্ধা নিরসনে স্থায়ী সমাধান হিসেবে টিআরএম প্রকল্প চালু করা, আমডাঙ্গা খাল প্রসস্থকরণ ও খননের দাবীতে ১ সেপ্টেম্বর অভয়নগরে মানববন্ধন ও ২ সেপ্টেম্বর যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করা হয়।
আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান (মণিরামপুর) আলহাজ্ব কামরুজ্জামান, কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, ফিরোজ আলম, অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন প্রমুখ।
এ ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, ভবদহের জলাবদ্ধতার কারণে পাঁচ উপজেলার লাখ লাখ মানুষের জীবন-জীবিকা থমকে গেছে। বন্ধ হয়েছে কৃষি ও মৎস্য চাষ। পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে ভবদহ এলাকায় কয়েকটি খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কোটি কোটি টাকা। নদী, খাল ও মানুষ বাঁচাতে দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু করা, আমডাঙ্গা খাল প্রসস্থকরণ ও খনন করা প্রয়োজন। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর অভয়নগরের নূরবাগ বাসস্ট্যা- চত্বরে মানববন্ধন ও ২ সেপ্টেম্বর যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালু করা এবং অভয়নগরের আমডাঙ্গা খাল প্রসস্থকরণ সহ খনন করার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com