মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

অভয়নগরে দীর্ঘ প্রায় ১৫বছরের অধিক সময় ধরে চলাচলের নেই কোন রাস্তা।

অভয়নগরে দীর্ঘ প্রায় ১৫বছরের অধিক সময় ধরে চলাচলের নেই কোন রাস্তা।

শেখ আলী আকবার সম্রাটঃ

যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড সংলগ্ন উপশহর বা ছবেদাতলা নামক এলাকার মাঠপাড়া বাসিদের দীর্ঘ প্রায় ১৫ বছরেরও অধিক সময় ধরে চলাচলের নেই কোন রাস্তা। ধানের ক্ষেত আর বাড়ির উঠান দিয়ে চলাচল করতে হয় ওই এলাকার বাসিন্দাদের।

দীর্ঘদিন ধরে চ্যানেল 69′ টিভিতে সংবাদ প্রকাশ করার জন্য স্থানীয় একবাসিন্দা আমাদের বিষয়টি নিশ্চিত করলে সরেজমিনে ওই এলাকার সত্যতা ও দুর্ভোগের চিত্র ধরা পরে আমাদের ক্যমেরায়।

স্থানীয়রা জানান, তারা এখানে প্রায় ১৫ বছরেরও অধিক সময় ধরে বসবাস করে আসছেন। অথচো এখনো পর্যন্ত পৌরকতৃপক্ষের কোন সুদৃষ্টি পরেনি এই এলাকার মানুষের প্রতি। যেমন চলাচলের সমস্যা তেমন বর্ষাকালে স্কুল কলেজ ও কোমলমতি শিশুদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন হতে হয় বলে জানা গেছে।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ষাট উর্ধ বয়স্ক লোক জানান, বাবা আমি পাঁচ ওয়াক্ত নামায মসজিদে যেয়ে আদায় করি এই কাদাখোঁচা পথ দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই ফজরে ও এশার সময় চলাচল করতে সাঁপ পোকেরও ভয় থাকে।

এসময় চ্যানেল 69টিভি’র সাংবাদিককে পেয়ে ওই এলাকার বিভিন্ন মানুষের অভিযোগ তুলে ধরে বলেন, পৌরসভার কোন সুবিধা পাননা তারা। কোন জনপ্রতিনিধি তাদের কোন খোঁজও নেননা বলে অভিযোগ করেন।

বর্তমানে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা স্থানীয় প্রশাসন বিভাগ ও উর্ধতন কতৃপক্ষের নিকট রাস্তার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com