বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

৩৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

৩৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে
জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

বাবুল হোসেন বাবলা ঃ

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণহালিশহর(আলীশাহ মাজার গলিস্থ)এলাকায় জাতীয় শোক দিবস ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে ৩৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।
১৮আগষ্ট মঙ্গরবার বিকেলে৩৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও ৩৯ নং ওয়ার্ড এক্স কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের সভাপতিত্বে এবং যুবলীগনেতা মিজানুর রহমান মিন্টু ‘র সঞ্চালনায়ে শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ নেওয়াজ ,আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড যুবলীগ সাঃ সম্পাদক সেলিম রেজা ,যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন,যুবলীগের মাইনুল ইসলাম,নজরুল ইসলাম,সালাউদ্দিন,জামাল উদ্দিন,৩৯নং ওয়ার্ড যুবলীগের মোঃ সেলিম,মোঃ জসিম,মোঃনয়ন,রায়হান,নাহিদ এবং ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের এ জি এস জোবায়ের খলিল দীপু প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন বাচ্চু বলেন,বীর বাঙ্গালীর লোহ মানব কে ৭৫এর ১৫ই আগষ্ট হত্যা করে ঘাতক’রা স্বাধীনতার স্থপতি কে জাতির কাছ থেকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু না, ঘাতকদের সেই আশা পূরণ হয়নি তাঁকে হত্যা কে আজীবন অমরত্ব দিলেন এই সোনার বাংলায়। সেই ষড়যন্ত্র আজো থেমে নেই, আল-বদররা আবারো একটি আগস্ট সৃষ্টি করে ২১আগষ্টে দেশের উন্নয়ন রক্ষার মানষকন্যা-জননেত্রী শেখ হাসিনা কেও হত্যার জন্য গভীর ষড়যন্ত্র আটে । যুবলীগ নেতা কর্মীরা বেচেঁ থাকতে তা সফল হতে দেবনা। আমরা এই জঘন্যতম খুনি-হানাদারও সন্ত্রাসীদের তীব্র ঘৃনা সহ কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।
আলোচনা সভা ওদোয়া মাহফিলে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ওএতিম খানার আলেম-ওলামা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাহফিলে বিশেষ দোয়া মুনাজাতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিক তে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
————————————————————————
ছবি সহ সংবাদ দাতাঃ যুবলীগনেতা মিজানুর রহমান মিন্টু,৩৯নং ওয়ার্ড-চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com