সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

অভয়নগরের নাটকীয় লকডাউন রাতে কঠোর আইন দিনে উন্মুক্ত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান।

 

অভয়নগরের নাটকীয় লকডাউন রাতে কঠোর আইন দিনে উন্মুক্ত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান।

শেখ আলী আকবার সম্রাট যশোর থেকেঃ

যশোরের অভয়নগরে নাটকীয় লকডাউন পালিত হচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে।

সূত্রমতে জানা যায়, সকাল থেকে রাত ৭টা পর্যন্ত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলা রেখে রাতে কঠোর আইন প্রয়োগে লকডাউন পালিত হচ্ছে। এতে করে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।

এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া বাজার এলাকায় বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা বললে তারা জানান, সরকারি কর্মকর্তারা কি বুঝে লকডাউন দিয়ে তা আবার দিনে উঠিয়ে দিয়েছে তা আমাদের বুঝে আসে না।

তাদের এই আইনি কর্মকাণ্ড মূলত হাস্যকর। আমাদের মনে হয় বানিজ্য বাচিঁয়ে রাখতে যেয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তারা। তা নাহলে সংক্রমণের সময় লকডাউন রাতে কার্যকর আর দিনে উঠিয়ে দেওয়ার মানে কি? এসময় পথচারীদের মধ্যে একজন বলে ওঠেন, রাতে আইন প্রয়োগে তারা কি বোঝানোর চেষ্টা করছেন। তারা মনে করেন এটা অভয়নগর উপজেলার সরকারি কর্মকর্তাদের বোকামী ছাড়া বা স্বার্থ ছাড়া অন্য কিছুই না।

এদিকে করোনা কালে অভয়নগরে প্রতিদিনই আক্রান্তের হার বেড়েই চলেছে। বর্তমানে যশোরের শিল্প বানিজ্য নগরী অভয়নগর যশোর জেলার উপজেলাভিত্তিক আক্রান্তের মিছিলে এগিয়ে রয়েছে।

সামনে আসন্ন ঈদকে সামনে রেখে করোনাকালীন সঠিক সতর্কতা অবলম্বন করে অভয়নগরের সংক্রমণের ঝুকি কমানোর জন্য উর্ধতন কর্মকর্তাদের নিকট বিষয়টি জানানোর জন্য অনুরোধ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com