মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নওয়াপাড়া ভৈরব নদে তলিয়ে যাওয়া সেই ডুবরির লাশ উদ্ধার।

 

নওয়াপাড়া ভৈরব নদে তলিয়ে যাওয়া সেই ডুবরির লাশ উদ্ধার

শেখ আলী আকবার সম্রাটঃ- নওয়াপাড়া থেকে

যশোর অভয়নগর নওয়াপাড়ার ভৈরব নদে জাহাজের মট/ পিলার উঠানোর কাজে আসা চার সদস্যদের মধ্যে নাঈম (২০) নামের একজন ডুবুরির লাশ আজ সন্ধায় উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, গতকাল জাহাজের মট/পিলার উঠানোর কাজে খুলনা রূপসা হতে ৪সদস্যের একটি টিম নদীবন্দর এলাকা নওয়াপাড়া এলবি টাওয়ার সংলগ্ন তারানা ঘাটে আসে।

পরে ডুবুরি দল তাদের কাজ পরিচালনাকালীন অবস্থায় দুপুর আনুমানিক ১টার সময় নাঈম নামের ওই সদস্যকে পানি থেকে উঠতে দেরি দেখে চার সদস্যের তিনজন আতংকিত হয়ে অন্য ডুবুরি আনার কথা বলে চম্পট দেয় বলে জানা গেছে। চম্পট দেওয়া সদস্যরা হলেন, ডুবুরি দলের ১/ রাজ্জাক, মিলকি দেয়ারা রূপসা। ২/ রানু, মিলকি দেয়ারা রূপসা ৩/ নাম জানা যায়নি।

এদিকে তারানা ঘাটে উপস্থিত থাকা শ্রমিকরা নওয়াপাড়া থানায় তলিয়ে যাওয়ার বিষয়টি জানালে, নওয়াপাড়া পৌরসভার ফায়ারসার্ভিস টিম’র উদ্ধার কর্মী ও পরে খুলনা থেকে আসা উদ্ধার কর্মীরা দুই দিন ধরে খোঁজার পর আজ সন্ধা ৬টায় একই স্থান, তারানা ঘাট থেকে লাশটি উদ্ধার করে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে কয়েকবার ফোন করলে তাৎক্ষণিক কথা বলার সম্ভব হয়নি। পরে সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত এস আই মফিজুর রহমান জানান, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com