বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকাসহ আটক বন্দরের তিন কর্মচারী।

 

নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকাসহ আটক বন্দরের তিন কর্মচারী।

মোঃ শাহরিয়ার রিপন

নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেকসহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের দক্ষ খালাসি আবদুল মান্নান (৫২) ও এসএস টেন্ডর পদের মো. আবুল কালামকে (৫২) আটক করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের কর্মচারীদের চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়।

তাদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ডিপোজিটে জমা রয়েছে প্রায় ১৮ লাখ টাকা।
আটকের পর তাদের বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুকের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্দরের তিনজন কর্মচারীকে নগদ টাকা ও চেকসহ আটক করে বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করেছে বিভাগীয় তদন্তের জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com