শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের পিপিই প্রদান।

 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের পিপিই প্রদান

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক ব্যবস্থাপনায় ব্যক্তিগত সুরক্ষামূলক সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসকদের সুরক্ষায় এ পিপিই প্রদান করা হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহম্মেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান রিজভীর নিকট পিপিইগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহম্মেদ ইমন, সদস্য সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, সৈয়দ রিপানুর ইসলাম (রিপন), রাকিবুল ইসলাম রুবেল, শেখ সুমন, সাংবাদিক মো.আলমগীর হোসেন, শেখ আহাদুজ্জামান আহাদ প্রমূখ। সাংবাদিক সৈয়দ রিপানুর ইসলামে রিপনের আত্মীয় শহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ২৫টি পিপিই প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com