সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

করোনায় আক্রান্ত ছিলেন কং জাহেদ…

 

করোনায় আক্রান্ত ছিলেন কং জাহেদ…
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল জাহেদ গত ০১/০৭/২০২০ খ্রীঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মর্মে তার নমুনা পরীক্ষায় জানা যায়।
কং/৮৪ আ. ফ.  জাহেদ (বয়স ৪২) গত ২৩/০৬/২০২০ খ্রিঃ কর্তব্যরত থাকা অবস্থায় জ্বর ও শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন, সিএমপি, চট্রগ্রামে উপস্থিত হন। কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসার জন্য ব্যবস্থাপত্রসহ  ০৭(সাত) দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করেন ও করোনাভাইরাস উপসর্গ থাকায় গত ২৫/০৬/২০২০ খ্রিঃ  করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।  কোয়ারেন্টাইন চলাকালে শারীরিক অবস্থার অবনতি  এবং শ্বাসকষ্ট শুরু হলে গত ৩০/০৬/২০২০ খ্রি: রাত ২৩:০৫ ঘটিকা সময় তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন্স, সিএমপি, চট্রগ্রামে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে রাত ২৩:২৫ ঘটিকায় জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ০১/০৭/২০২০ খ্রীঃ  বেলা ১২ঃ৪০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন এবং ঐদিন বিকাল ৪:৩০ ঘটিকায় সদরঘাট ট্রাফিক অফিসে তার জানাজা শেষে  মরদেহ সিএমপির ব্যবস্থাপনায়  গ্রামের বাড়ি প্রেরণ করা হয়।
মৃত্যু পরবর্তীতে তাঁর নমুনা পরীক্ষার  জন্য প্রেরণ করা হয়। আজ( ০৩/০৭/২০২০) সন্ধ্যায় প্রাপ্ত প্রতিবেদনে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মর্মে জানা যায়।
কন্সটেবল জাহেদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারবকুন্ড এলাকার  নাড়ালিয়া গ্রামে।এই অকুতোভয় করোনাযোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, ১৩ বছর বয়সী ১ পুত্র, ৫ বছর বয়সী ১ কন্যা সন্তান সহ আত্নীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন শহীদ কনস্টেবল জাহেদের কাছে আমরা ঋণী,তাঁর রেখে যাওয়া অসমাপ্ত যুদ্ধে আমরা অবশ্যই সফল হব।
এ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪জন পুলিশ সদস্য করোনা যুদ্ধে শহীদ হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com